Friday, June 19, 2026

ইউনিয়নের ঝামেলায় বন্ধ ২৫০ টোটো

Date:

Share post:

দুই টোটো ইউনিয়নের গোলমালে উত্তপ্ত কোন্নগর। গত কয়েকদিন ধরেই জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সঙ্গে জোড়াপুকুর ই-রিকশা ও টোটো অ্যাসোসিয়েশনের মধ্যে যাত্রী তোলা নিয়ে অশান্তি বাধে। বুধবার, সকালে জাতীয়তাবাদী ইউনিয়নের চালকরা বিশালাক্ষীতলা থেকে কোন্নগর স্টেশনে যাত্রীদের নিয়ে গেলে অন্য ইউনিয়নের টোটো চালকরা যাত্রীদের নামিয়ে দেন। এমনকী, জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের কয়েকশো চালক টোটো চলাচল বন্ধ করে দেন। কোন্নগর পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন-কালীপুজোয় বিমানবন্দর চত্বরে নিষিদ্ধ ফানুস

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...