Thursday, May 7, 2026

ছটপুজোর ঘাট পরিষ্কারে সতর্ক পুরসভা

Date:

Share post:

দুর্গাপুজোর বিসর্জনের মতোই ছটপুজোতেও পরিবেশ রক্ষায় নজর দিচ্ছে কলকাতা পুরসভা। ছটপুজো নিয়ে ইতিমধ্যেই রাজ্যেকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। দুর্গাপুজোর বিসর্জনের পরে, যেভাবে দ্রুত কলকাতা পুরসভার পক্ষ থেকে ঘাটগুলি পরিষ্কার করা হয়েছিল, সেভাবেই ছটপুজোতেও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়ে নজর দেওয়া হবে।

বুধবার, কলকাতা পুরসভা 16টি ছটপুজো কমিটি নিয়ে এক বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, পুর আধিকারিকেরা ইতিমধ্যেই শহরের মোট ১১টি পুকুরে ঘাট তৈরি করেছেন। সেখানে পোশাক পরিবর্তনের যেমন ব্যবস্থায় রয়েছে, তেমনই বায়ো-টয়লেটও রাখা হয়েছে। মেয়র জানিয়েছেন, তাঁর নিজের এলাকায় গঙ্গা লাগোয়া ঘাটগুলিতেও একই রকম ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-ফের পুরসভার নজরে মহানগরের ৪০ রেস্তোরাঁ

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...