Wednesday, March 4, 2026

প্রথমে চিদম্বরম, পরে শিবকুমারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা সোনিয়ার

Date:

Share post:

প্রথমে তিহাড়ে পি চিদম্বরমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনিয়া। সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আইএনএক্স মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে ৫ সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন চিদাম্বরম। তাঁর সঙ্গে দেখা করে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি। এবার সেই তিহাড়েই গেলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী শিবকুমারের সঙ্গে দেখা করতে। সেখানেও তাঁর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি।

শিবকুমারকে ৫০ দিন আগে গ্রেফতার করেছিল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। তদন্তকারী সংস্থাটি শিবকুমারকে কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পর ইডি দাবি করে, তদন্তে সহযোগিতা করছিলেন না শিবকুমার। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্রেফতার করা হয় তাঁকে।

ইডি-র দাবি, ২০১৭ সালের অগাস্ট মাসে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী শিবকুমারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারী দল। তল্লাশি চলাকালীন প্রায় ৩০০ কোটির বেশি টাকা উদ্ধার হয়, যার কোনও হিসেব দিতে পারেননি ওই কংগ্রেস নেতা। এদিকে এই তল্লাশির সময় গুজরাতে রাজ্যসভার ভোটের তোরজোর ছিল তুঙ্গে। গুজরাত কংগ্রেসের ৪৩ জন বিধায়ককে বেঙ্গালুরুর রিসর্টে এনে রেখেছিলেন শিবকুমার। সেখান থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান তদন্তকারীরা।

কংগ্রেসের শীর্ষে থাকা সোনিয়ার এভাবে চিদাম্বরম ও পরবর্তীতে শিবকুমারের সঙ্গে দেখা করতে যাওয়াকে বেশ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-তিহার জেলে বন্দি শিবকুমারকে দেখে এলেন সোনিয়া গান্ধি

spot_img

Related articles

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...