Friday, June 19, 2026

পুরীতে গিয়ে আক্রান্ত রাজ্যের পর্যটক

Date:

Share post:

বাঙালীর প্রিয় হলিডে ডেস্টিনেশন পুরী। অনেকেই বহুবার গিয়েছেন সেখানে। কিন্তু এখন কতটা নিরাপদ জগন্নাথ ধাম? সেখানে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের আহত হওয়ার ঘটনায় এনিয়েই প্রশ্ন তুলছে। পুরী বেড়াতে গিয়ে আক্রান্ত হুগলির কোন্নগরের মুখোপাধ্যায় পরিবার। গত ১৮ অক্টোবর পুরী বেড়াতে যান কোন্নগরের ওই পরিবারের তিন সদস্য। সন্দীপ মুখোপাধ্যায়, স্ত্রী টুম্পা ও ছেলে দেবজিৎকে নিয়ে হোটেলে ওঠেন। মঙ্গলবার, হোটেলের কাছেই একটি এটিএম থেকে টাকা তুলতে যান দেবজিৎ। অভিযোগ, এটিএম থেকে বেরোতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজন দুষ্কৃতী ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ধাক্কা মেরে ফেলে দিয়ে মোবাইল নিয়ে চম্পট দেয় তারা। আহত হন তিনি। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সি বিচ থানায় অভিযোগ জানিয়ে, মঙ্গলবার রাতেই ট্রেন ধরে কোন্নগর ফিরে আসেন তাঁরা।

আহত পর্যটকের মা টুম্পা মুখোপাধ্যায় জানান, প্রতি বছর তাঁরা পুরী বেড়াতে যান। কিন্তু এই রকম পরিস্থিতি সম্মুখীন হননি কোনও দিন। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। প্রতিবেশীর থেকে এই অভিজ্ঞতার কথা শুনে স্থানীয়দেরও মত, পুরী আর নিরাপদ নয়।

আরও পড়ুন – প্রথমে চিদম্বরম, পরে শিবকুমারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা সোনিয়ার

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...