Sunday, May 17, 2026

বাংলাকে ঘুরে দাঁড়ানোর কোন টোটকা দিলেন নোবেলজয়ী?

Date:

Share post:

বাংলাকে ঘুরে দাঁড়াতে গেলে নতুন প্রতিভা আকর্ষণ করতে হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ম্পাদক অভীক সরকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, বিগত প্রায় চার দশকে দেশের মানচিত্রটা অনেক বদলে গেছে। উদাহরণ দিয়ে তিনি বললেন এক সময় এই কলকাতায় প্রচুর তামিল ব্রাহ্মণ আসতেন। দ্রাবিড় আন্দোলনের ধাক্কায় তাঁরা দক্ষিণ কলকাতা এসে বসবাস করতেন। তাঁরা মনে করতেন তামিলনাড়ুর তুলনায় কলকাতা অনেক ভাল জায়গা। নানা রাজ্য থেকে এই শহরে মানুষ এসে বসবাস করতেন। কিন্তু এখন সবাই বেরিয়ে যাচ্ছেন। কমবয়সীরা সুযোগ পেলেই শহর ছাড়ছেন। অর্থাৎ এটাই প্রমাণ করে এই শহর আর প্রতিভাবানদের আকর্ষণ করছে না। এই অবস্থা থেকে বাংলাকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে নতুন প্রতিভাকে আকর্ষণ করার প্রকল্প হাতে নিতে হবে। আর সেটা করার জন্য সামাজিক প্রকল্পগুলিকে রাজ্য সরকারের ঢেলে সাজাতে হবে।

রাজ্য সরকার আগেই জানিয়েছে, নোবেলজয়ীর পরামর্শ তাঁরা নেবেন। নোবেলজয়ীর এই গোড়া ধরে নাড়ানোর পরামর্শ রাজ্য কতটা বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা প্রকাশ করে, সেটাই দেখার।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...