Wednesday, April 29, 2026

সন্ময় কাণ্ডের জের! বদলি আইসি

Date:

Share post:

হঠাৎ বদল খড়দা থানার আইসি। সরকারের বক্তব্য, রুটিন বদল। অন্দরের খবর, বিতর্ক এড়াতে সন্ময়-কাণ্ডের জেরেই আইসি অনিমেষ সিংহকে সরানো হয়েছে। অনিমেষবাবুকে হাওড়া কমিশনারেটে ইনস্পেক্টার পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় খড়দা থানার দায়িত্ব নিচ্ছেন বারাকপুর কমিশনারেটের ইনস্পেকটর সুজিত ভট্টাচার্য। উল্লেখ্য, সন্ময় বন্দ্যোপাধ্যায় জামিন পাওয়ার পর অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর তাঁকে হেনস্তা করা হয়। শারীরিক অত্যাচার করা হয়। জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। সন্ময়বাবুর অভিযোগের জেরে নাগরিক সমাজও প্রতিবাদ জানায়। কংগ্রেস অবরোধ-বিক্ষোভ করে। সব ক’টি বিরোধী দল ঘটনার নিন্দা করে। তৃণমূলের বক্তব্য, মত প্রকাশের অধিকার সকলের রয়েছে। কিন্তু তথ্য ছাড়া তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে সন্ময় মিথ্যা অভিযোগ ও কালিমা লেপনের চেষ্টা করেছেন, তা মেনে নেওয়া যায় না।

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...