Monday, June 22, 2026

নান্দনিক ৪ দুর্গা প্রতিমার ঠাঁই আর্ট গ্যালারিতে

Date:

Share post:

দীর্ঘদিনের চিন্তা ভাবনা আর পরিশ্রমের ফসল কলকাতার থিম পুজোর প্রতিমা। বহু তথ্য ও শিল্পকলার সমন্বয়ে তৈরি হয় সেগুলি। কিন্তু দশমী পেরিয়ে কার্লিভালের শেষে নিরঞ্জনে চলে যায় সেগুলি। তাতে বাঙালির মন খারাপ বাড়ে বৈ কী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত কয়েক বছর ধরেই কয়েকটি প্রতিমা সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এবছরও শারদোৎসবে কলকাতার অন্যতম সেরা চার দুর্গাপ্রতিমা স্থান পাচ্ছে রবীন্দ্র সরোবরের আর্ট গ্যালারিতে। যোধপুর পার্ক, হিন্দুস্থান পার্ক, আলিপুর গোপালনগরের ৭৮ পল্লি ও বড়িশা ক্লাব রয়েছে তালিকায়।

৭ বছর আগে দুর্গা প্রতিমা নিয়ে ওই প্রদর্শনী সূচনার সময়েই “মা ফিরে এল’ নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ২০১২-তে দুর্গাপুজোর পরই রবীন্দ্র সরোবরে কেএমডিএ-এর আর্ট গ্যালারি তৈরি করে সেখানে সেরা প্রতিমাগুলি রাখার ব্যবস্থা হয়। পাশাপাশি নিউ টাউনের ইকো পার্কেও একাধিক পুজো কমিটির নান্দনিক মূর্তি বসানো হয়েছে।

আরও পড়ুন-ত্রিশঙ্কুর পথে হরিয়ানা বিধানসভা, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...