Monday, June 1, 2026

ফিকে হচ্ছে গেরুয়া, শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক দল

Date:

Share post:

শুধু হরিয়ানাই নয়, দেশ জুড়ে উপনির্বাচনের ফলে গেরুয়া রং ফিকে হয়ে আসার ইঙ্গিত। বৃহস্পতিবার, দু রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি, দেশ জুড়ে ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে।
গতবার, এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩০টি পেয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ১২টি। বাকিগুলি পেয়েছিল আঞ্চলিক দলগুলি।

তবে, এবার আর সহজ জয় পাচ্ছে না গেরুয়া শিবির। গুজরাতেই এগিয়ে কংগ্রেস। এই পরিস্থিতিতেও কেরালায় একটি আসন গিয়েছে সিপিআইএমের ঝুলিতে। আর একটি কংগ্রেস। বিহার, উত্তর প্রদেশেও কোণঠাসা বিজেপি। একমাত্র সিকিম ও হিমাচল প্রদেশে ভালো ফল করেছে পদ্মশিবির।

দেশ জুড়ে যে গেরুয়া ঝড়ের দাবি লোকসভা নির্বাচনের পরে বিজেপি শিবির করেছিল, এদিনের নির্বাচন ও উপনির্বাচনের ফল সামনে আসতেই তা অনেকটাই ম্রিয়মান। এই রেজাল্ট যেমন কংগ্রেসের মনোবল বাড়াচ্ছে, তেমনই সামনে আসছে আঞ্চলিক দলগুলির গুরুত্ব। রাজনৈতিক মহলের মতে, অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির প্রভাবই হয়ত পড়েছে এবারের নির্বাচনে।

আরও পড়ুন-ত্রিশঙ্কুর পথে হরিয়ানা বিধানসভা, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

 

Related articles

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...