Wednesday, May 13, 2026

জয়প্রকাশকে প্রার্থী করতে চায় রাজ্য বিজেপি

Date:

Share post:

রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। 2 রাজ্যে বিধানসভা নির্বাচন এবং দেশ জুড়ে উপনির্বাচনগুলিতে আশানুরূপ ফল না হওয়ায় রাজ্যের 3 কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সতর্ক বিজেপি। দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করেছে তারা। সূত্রের খবর, নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচনে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করতে চান দিলীপ ঘোষ।

শনিবার দলের নির্বাচনী বৈঠকে জয়প্রকাশকে প্রার্থী করার প্রস্তাব দেন বিজেপির রাজ্য সভাপতি। এই প্রস্তাব সর্বসম্মত ভাবে পাশ হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই দিল্লিতে নাম পাঠিয়েছে নির্বাচনী কমিটি। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রেও ভূমিপুত্র উপর ভরসা রাখতে চান দিলীপ ঘোষ। এক্ষেত্রে প্রেমচাঁদ ঝায়ের নাম গিয়েছে দিল্লিতে।
তবে,  উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে প্রার্থী ঠিক করতে পারেনি রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...