Sunday, February 8, 2026

সরকারের বিরোধিতায় বেলাগাম অসমের সাংসদ

Date:

Share post:

সরকারের নীতির বিরোধিতা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অসমের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট(এআইইউডিএফ) নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল। সম্প্রতি দুই সন্তান নীতিতে সিলমোহর দিয়েছে অসম মন্ত্রিসভা। সরকারের সেই আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অসমের সাংসদ। তিনি বলে বসলেন, “আইনের তোয়াক্কা করি না। মুসলিমরা যত খুশি বাচ্চার জন্ম দিক।”

অসমে পাশ হওয়া দুই সন্তান আইনে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাদের সরকারি চাকরি দেওয়া হবে না। শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়।

আজমলের অভিযোগ, “ বিজেপি সরকার চাকরি, স্বাস্থ্য পরিষেবা থেকে সংখ্যালঘুদের বঞ্চিত করছে। তাই আমরাও বিজেপি সরকারের আইন মানব না”। তাঁর আরও অভিযোগ, “ মুসলিমরা দুই সন্তান নীতিতে বিশ্বাস করে না। বিজেপি সরকারের কাছে আমার কোনও প্রত্যাশাও নেই। তাই আমি মুসলিম ভাই-বোনদের বলব, আপনারা যত খুশি বাচ্চার জন্ম দিন। কোনও আইন আপনাদের আটকাতে পারবে না। ওরা নিজেরাই শিক্ষিত হয়ে নিজেদের কর্মসংস্থান করে নেবে”। বদরুদ্দিনের এই মন্তব্যের প্রতিবাদ করেছে বিজেপি ও কংগ্রেস।

spot_img

Related articles

তারকাখচিত রবিবাসরীয় দুপুরে রাজনীতি–রহস্যে মোড়া নতুন ছবির ঘোষণা দুলালের

কলকাতা স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হল লেখক ও পরিচালক দুলাল দের (Dulal Dey) আসন্ন ছবির আনুষ্ঠানিক ঘোষণা। লোগো ও...

সুপ্রিম কোর্টে মমতার কার্যকরী ভূমিকা, দাবি CPIM নেতা মানিক সরকারের

বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেশের মঞ্চে সরব হয়েছেন, তখনও বিরোধীতার পথেই হেঁটেছে বাংলার...

আইসিসির যুক্তির কাছে হার মানছে পিসিবি! ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান?

আগামী রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং পাকিস্তানের(Ind vs Pak)। কিন্তু পাকিস্তান এই...

তৃণমূল- বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত ২

সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন। আর সেই রাজনৈতিক লড়াইয়ে সব দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি (TMC-BJP Conflict)। এর মধ্যে...