Friday, June 19, 2026

কাশ্মীরে বিদেশি দল! মোদির জাতীয়তাবাদ নিয়ে কটাক্ষ

Date:

Share post:

এবার ৫৬ ইঞ্চি বুকের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন বিরোধীরা। জাতীয়তাবাদের ধ্বজাধারী ভারতের প্রধানমন্ত্রী, এই বলে সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, সরকার দেশের মানুষ আর দেশের নেতাদের কাশ্মীরে যেতে দিচ্ছে না। অথচ ইউরোপীয় ইউনিয়ানের ২৫ জনের দলকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে। ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ-র নাম যদি জাতীয়তাবাদ হয়, তবে ধিক্কার সেই জাতীয়তাবাদের। বিদেশের কাছে মাথা বিকিয়ে দিয়েছে সরকার। আর মুখে মেকি জাতীয়তাবাদের কথা।

কাশ্মীরের পরিস্থিতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের ২৫ দল দিল্লি এসে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। দলের নেতা বলেন, কাশ্মীরে প্রাক্তন তিন মুখ্যমন্ত্রীকে ঘরবন্দি করা হয়েছে। মানুষের স্বাভাবিক কাজকর্ম শিকেয়। এই অবস্থার পরিবর্তন করা দরকার, আর সেটা শীঘ্রই। আর দিল্লি বলেছে, কাশ্মীর ঘুরে এসে ইউরোপীয়রা বুঝবে, আসল সমস্যা আর পরিস্থিতি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...