Thursday, May 7, 2026

“রেল বোর্ড প্রতারণা” কাণ্ডে সিট গড়ছে কলকাতা পুলিশ, বেকায়দায় মুকুল

Date:

Share post:

রেল বোর্ডের স্থায়ী সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে বিশেষ তদন্তকারী দল (সিট) গড়তে চলেছে লালবাজার। সরশুনা থানায় দায়ের হওয়া ওই মামলায় অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। ঘটনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মাঝারি মাপের এক বিজেপি নেতা-সহ দু’জনকে। পরে তাঁরা জামিন পান।

ইতিমধ্যে মুকুল রায়কে জেরাও করা হয়েছে। মুকুল রায় অবশ্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। হাইকোর্টের নির্দেশ, ৯ নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না।

উল্লেখ্য, রেল বোর্ডে স্থায়ী সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে জনৈক সন্তু গঙ্গোপাধ্যায়ের থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এবছরের গোড়ার দিকে মুকুল-সহ চারজনের বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন-দু’বছরের বেশি সময় মহাকাশে কাটিয়ে ফিরল মার্কিন এয়ার ফোর্সের রহস্যময় বিমান

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...