Saturday, March 21, 2026

মহারাষ্ট্রে জল আরও ঘোলা হওয়ার আশায় কংগ্রেস

Date:

Share post:

জোট করে ভোটে লড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারছে না বিজেপি-শিবসেনা জোট। সমান অধিকারের দাবিতে শিবসেনার কট্টর অবস্থান আর তা খারিজ করে বিজেপির নতুন বন্ধু খোঁজার তৎপরতা রাজ্য-রাজনীতিতে নিত্যনতুন সম্ভাবনার জল্পনা বাড়াচ্ছে। বিজেপির বিরুদ্ধে শিবসেনার প্রকাশ্যে লাগাতার তোপ, কটাক্ষ, সমালোচনার সুর দুই জোট শরিকের মধ্যে সম্পর্ককে জটিলতর করে তুলেছে। আর এই পরিস্থিতিতে ঘোলা জল আরও ঘোলা করতে আসরে নেমেছে কংগ্রেস। শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলের সঙ্গে একসঙ্গে চলা সম্ভব নয় বুঝে এবার তারা ঘুরপথে বিকল্প প্রস্তাব বাজারে ছাড়ছে। কংগ্রেসের বক্তব্য, দুই শরিক দলের মধ্যে এখনই এত কাদা ছোড়াছুড়ি, এরা কী করে এরপর সরকার গঠন করে রাজ্যের উন্নয়ন করবে? তার চেয়ে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে রাজ্যের স্বার্থে শিবসেনাকে সরকার গড়ার সুযোগ করে দিতে পারে কংগ্রেস ও এনসিপি। কিন্তু কী হবে সমর্থনের ফর্মূলা? মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান বলেছেন, পারস্পরিক এত অনাস্থা নিয়ে বিজেপি-শিবসেনার সরকার গড়া অসম্ভব। তার চেয়ে শিবসেনা যদি সরকার গড়তে চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় তাহলে সহযোগিতা করা হবে। কংগ্রেস শিবিরের বক্তব্য, শিবসেনা-এনসিপি মিলে মহারাষ্ট্রে সরকার গড়ুক। মুখ্যমন্ত্রী হোক শিবসেনারই। কংগ্রেস এক্ষেত্রে এই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে।

আরও পড়ুন-পৈলান-কর্ণধার অপূর্ব সাহাকে জেরা করে CBI পেয়েছে বহু বাম-নেতার নাম

 

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...