Thursday, May 7, 2026

সোশ্যাল মিডিয়ায় অশালীন, কুরুচিকর মন্ত‍ব্যের জেরে গ্রেফতার

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে অশালীন ও কুরুচিকর মন্ত‍ব্য করার জেরে এক ব্যক্তিকে গ্ৰেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃতের নাম চন্দন ভট্টাচার্য। তাঁর বাড়ি সিঙ্গুর থানার ‌বিশ্বেশ্বরবাটিতে। কালীপুজোর দিন বাড়িতে ভোগ রান্নার ও পুজোর ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টের নীচে চন্দন ভট্টাচার্য চূড়ান্ত অশালীন ও কুরুচিকর মন্ত্যুব করেন। ছাপার অযোগ্য ভাষায় করা এই মন্তব্যের প্রেক্ষিতে জেলা যুব সভাপতি শান্তনু ব‍ন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে অভিযুক্ত চন্দনকে গ্ৰেফতার করে সিঙ্গুর থানার পুলিশ।

ধৃতকে থানা থেকে চন্দননগর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় চন্দনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সিঙ্গুর ব্লক তৃণমূল কর্মী ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরে সিঙ্গুর থানা মোড়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করা হয়।

আরও পড়ুন-অভিনয় ছাড়ছেন শ্রীদেবী কন্যা?

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...