Thursday, May 7, 2026

শেষরক্ষা হল না, মৃত্যু হল জঙ্গি হামলায় আহত ষষ্ঠ শ্রমিকের

Date:

Share post:

পালিয়েও বাঁচতে পারলেন না জাহিরুদ্দিন। কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় আহত শ্রমিকেরও মৃত্যু হল হাসপাতালে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হল ৬।
মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে কুলগামে কাজ করতে যাওয়া ৬ শ্রমিককে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। ওই হামলাতেই গুলি লাগে জাহিরুদ্দিনেরও। কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই জাহিরুদ্দিনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন-রাজ্যের 5 শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্তব্ধ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী, পাশে দাঁড়ালেন অধীর

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...