Friday, March 20, 2026

শোভনফোঁটায় গোটা লাভটাই মমতার

Date:

Share post:

ভাইফোঁটার দিন শোভন গিয়ে দিদির বাড়িতে হাজির হয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার গোটা লাভটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শোভন দুটি কারণে দিদির কাছে গিয়ে থাকতে পারেন।
এক, রাজনৈতিক কারণ। বিজেপিতে তাঁর পোষাচ্ছে না। পুরনো দলে ফিরতে চান।
দুই, গত সপ্তাহেই সিবিআই জেরার পর এমন কিছু বিশেষ কারণ হয়েছে, যাতে শোভন প্রথমে পার্থর কাছে বৈশাখীকে পাঠান। তারপর দিদির সঙ্গে নিজে কথা বলেন।
কোন কারণটি ঠিক, বলা মুশকিল।
কিন্তু ঘটনা হল, কারণ যাই হোক, মানুষ যা দেখেছেন তাতে লাভ তৃণমূল ও নেত্রীর।
মানুষের ধারণা হবে:

এক, শোভনকে সেই মমতার কাছে আসতেই হল।
দুই, বিজেপিতে গিয়ে টিকে থাকা কঠিন।
তিন, মমতা যথেষ্ট উদার, তিনি পথভ্রষ্ট অনুগামীকে ফের কাছে টানতে পারেন।

এইসব ধারণা থেকে শোভনকে নিয়ে নানা জল্পনা যাই রটুক, তিনি তৃণমূলে আনুষ্ঠানিকভাবে আসুন বা নাই আসুন, লাভ গোটাটাই মমতার। শোভনের ঘনঘন এদিকওদিক করা নিয়ে কটাক্ষ চলছে। তবে তিনি যে তৃণমূলেই স্বস্তিতে থাকতে পারেন, এটা স্পষ্ট। রত্নারা বিষয়টি নজর রাখার মত। বৈশাখীও নিশ্চয়ই খানিকটা পরিণত আচরণ করছেন এবং করবেন। তবে জল যে দিকেই গড়াক, শোভনফোঁটার রাজনৈতিক লাভ পুরোপুরি গেছে মমতার কাছে। যে শোভন কদিন আগে বিজেপির দিল্লি অফিসে বসে মমতার বিরোধিতা করেছেন, যে কোন কারণেই হোক, সেই শোভন মমতার বাড়ি এসে প্রণাম করে ফোঁটা নিলে মমতার উচ্চতাই যে আরও বাড়ে, সেটা তো স্বাভাবিক।

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...