Thursday, March 19, 2026

রাজ্যের গণপিটুনি বিল আটকে ফের সঙ্ঘাতে রাজ্যপাল

Date:

Share post:

ফের রাজ্যপাল-রাজ্য সঙ্ঘাত। এবার রাজ্যপাল আটকে দিলেন বিল। তাঁর অভিযোগ, গণপিটুনি প্রতিরোধ বিলে নিয়ে। তাঁর প্রশ্ন একই বিলে কেন দুটি বয়ান?

রাজ্য সরকারের এ নিয়ে বক্তব্য এটা নেহাতই দৃষ্টিভ্রম। কিন্তু রাজ্যপাল বেঁকে বসে বিলে জড়িত দফতরগুলির আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন। কিন্তু দীর্ঘ দু’মাস ধরে এ নিয়ে সমাধানে আসা যায়নি। ফলে বিলটি আপাতত রাজভবনের অফিসে লাট খাচ্ছে।

প্রশ্ন হচ্ছে এই বিলের ভবিষ্যৎ কী? নিয়ম বলছে অর্থ বিল বাদ দিলে অন্য বিলে রাজ্যপাল সম্মতি আটকে রাখতে পারেন বা বিধানসভায় ফেরত দিতে পারেন। আর রাজ্য কোনও সংশোধন ছাড়াই ফের বিলটি পেশ করে রাজ্যপালকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে রাজ্যপাল বিলে সই করতে বাধ্য।

অগাস্ট মাসে প্রিভেনশন অফ লিঞ্চিং বিল বিধানসভায় পাস হয়। যে বিলটি বিধানসভায় পেশ করা হয়, তার সঙ্গে বিধায়কদের দেওয়া বিলটির থেকে আলাদা। প্রথমটিতে গণপিটুনিতে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন, আর দ্বিতীয়টিতে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুওদণ্ড। অথচ এ নিয়ে কোনও সংশোধনী বিধানসভায় আনা হয়নি, এবং দুটি বিলের নম্বরও এক। এখানেই বেধেছে গোল। বিরোধীরা এ নিয়ে অভিযোগ করেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিল আটকে দিয়েছেন তিনি। রাজ্যের তরফে কখনও বলা হয়েছে অন্য দফতর জানে। কখনও বলা হয়েছে ছাপার ভুল। আইন দফতর দৃষ্টিভ্রম বলায় ক্ষুব্ধ রাজ্যপাল জানতে চান সেটা কী? উত্তর অবশ্য মেলেনি। সংবিধানের ২০৭ ধারা অনুযায়ী গণপিটুনি রোধে যে বিল রাজ্য আইনে পরিণত করতে চাইছেন সে নিয়ে বিরোধীরা একাধিক আপত্তি জানায়। সেই আপত্তিকে শিখন্ডী করেই রাজ্যপাল আপাতত অনড়।

Related articles

টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত...

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...