Friday, June 26, 2026

নারদকাণ্ডে চার্জশিট পেশে অনুমতি চাইল সিবিআই

Date:

Share post:

নারদকাণ্ডে চার্জিশিট পেশে এবার লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ, সেই চার্জশিটে নাম রয়েছে তিন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদারের। নারদ স্ট্রিং অপারেশনে যে ভিডিও সামনে আসে তার ভিত্তিতেই তদন্ত শুরু করে সিবিআই (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ)। এই কাণ্ডে যাঁদের নাম জড়ায় তার মধ্যে রয়েছেন এই তিন সাংসদও। ইতিমধ্যেই নারদ মামলায় প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেক রাজনৈতিক ব্যাক্তিত্বকেই। এবার এই মামলার চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। সূত্রের খবর, যেহেতু চার্জশিটে তিন সাংসদের নাম রয়েছে, তার জন্যে লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছে তারা।

আরও পড়ুন-পুচুর সন্ধানে ২ হাজার টাকা পুরস্কার ঘোষণা

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...