Wednesday, May 13, 2026

দিল্লিতে জার্মান চ্যান্সেলর, মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে হবে আলোচনা

Date:

Share post:

ভারত সফরে এসেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। শুক্রবার নয়াদিল্লিতে নেমেই তিনি একের পর এক কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সূত্রের খবর, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই কাশ্মীর প্রসঙ্গ নিয়ে দুই নেতার আলোচনা হবে। নিশ্চিতভাবেই সেই আলোচনায় কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসবে, উঠে আসবে ৩৭০ ধারার বিষয়টিও। জার্মান চ্যান্সেলরের এই সফরে ভারত জার্মানির মধ্যে প্রায় ২০টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আজ, শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন জার্মান চ্যান্সেলর। এই নিয়ে এ বছরে ভারত জার্মানির মধ্যে এটি পঞ্চম বৈঠক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও তাঁর বৈঠক হবে।

আরও পড়ুন-পুচুর সন্ধানে ২ হাজার টাকা পুরস্কার ঘোষণা

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...