Saturday, March 21, 2026

বিজেপি-শিবসেনা জোটে ফাটল, এনসিপি বলল সরকারের চাবিকাঠি তাদের হাতেই

Date:

Share post:

মহারাষ্ট্রে নতুন সরকার কবে শপথ নেবে? কিংবা মুখ্যমন্ত্রীই বা কে হবেন? জ্যোতিষীরাও একথা বলতে পারবেন না। যদিও বিজেপি-শিবসেনা জোট তৈরি করেই ভোটে গিয়েছিল। অথচ ভোটের পর জোটের নেতারা একবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতেই পারেননি। ফল বেরনোর পর থেকে দরাদরি আর দড়ি টানাটানি। দেবেন্দ্র ফড়নবিশ বলছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর তিনি মুখ্যমন্ত্রী না হলে মহারাষ্ট্রে রাজ্যপালের শাসন হবে। শিবসেনা বলছে, ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতেই পারেন, তবে সেটা আড়াই বছরের জন্য। বাকি সময় তাঁদের মুখ্যমন্ত্রী রাজ্যের হাল ধরবেন। এই সুযোগ নিয়ে শরদ পাওয়ারের এনসিপি নতুন চাল দিয়েছে। বলেছে বিজেপি-শিবসেনার জোট ভেঙে গেলে সরকার গঠনের রাস্তা তারাই তৈরি করে নেবে। দলের মুখপাত্র নবাব মালিক বলেন, কোনও দলই আমাদের কাছে অস্পৃশ্য নয়। রাজ্যপালের শাসন কেন হবে? এরজন্য তো আর ভোট হয়নি। সরকার ঠিকই তৈরি হবে। রাজ্যের মানুষ দেখেছে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত শিবসেনা। তাদের দাবি ন্যায্য। আমাদের দল শিবাজীকে অনুসরণ করে। তাঁর আদর্শকে মেনে চলে। শিবাজী কখনওই হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করেননি। সুতরাং অন্য আদর্শকে অনুসরণ করার প্রশ্নই নেই।

মুম্বইয়ের খবর, শিবসেনার সঙ্গে বেশ কয়েক দফা কথা হয়ে গিয়েছে এনসিপির। এই অবস্থায় কংগ্রেসের অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। শিবসেনাকে সমর্থনের পরিবর্তে কংগ্রেস চাইবে সরকারের ন্যূনতম কর্মসূচি। এনসিপিকে তা জানিয়েও দেওয়া হয়েছে। শিবসেনা মুখপাত্র বলেছেন, ঘটনা যাই হোক এটা পরিষ্কার, যারাই সরকার তৈরি করবে শিবসেনার সঙ্গে তাদের হাত মেলাতেই হবে। আর হতাশ বিজেপি দিল্লির দিকে তাকিয়ে। শিবসেনার মান ভাঙাতে হয়তো অমিত শাহকে মাঠে নামতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মুম্বই আসছেন বলে বিজেপি শিবিরে খবর।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর তৎপরতায় কাশ্মীর থেকে রাজ্যে ফিরছেন ১৩১ জন শ্রমিক

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...