Friday, June 19, 2026

শুধু বাড়ি নয়, বিধাননগরের রাস্তাও ফুলে ভরিয়েছেন তিনি

Date:

Share post:

বিধাননগরের বাসিন্দা। বাড়ির সামনে দিয়ে গেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রায় পাশেই সিটি সেন্টার। আর এই ব্যস্ত জায়গার মধ্যেই নিজের বাড়িটিকে একটি অন্যতম দর্শনীয় স্থান করে ফেলেছেন তিনি। স্রেফ গাছ আর ফুলে।

তিনি শিল্পপতি, সমাজসেবী, সাহিত্যরসিক সমর নাগ। শেল্টার গ্রুপের কর্ণধার সমরবাবুর শখ ও রুচি চিরকালই উচ্চমার্গের, ভিন্ন স্বাদের। তাঁর প্রতিটি কাজেই স্বতন্ত্র পরিচয়ের ছাপ।

 

সমরবাবুর বিধাননগরের বাড়িটির নাম দোতারা। আগাগোড়া সুসজ্জিত। তিনি শুধু নিজের বাড়িটাই সাজাননি, তাঁর বাড়ির সামনের রাস্তাটিকেও অতি যত্নে সাজিয়ে নয়নাভিরাম চেহারা দিয়েছেন। এখন এই শীতের পদধ্বনির মরশুমে গাছ আর ফুলের বাহারে গোটা জায়গাটি হয়ে উঠেছে দেখার মত। সমরবাবুর শান্তিনিকেতনের বাড়ির বাগান যেমন দেখার মত, এই বিধাননগরেও যেন তার একটা অংশ তুলে এনেছেন তিনি।

আরও পড়ুন – টিভি সিরিয়ালে নারীচরিত্র কুটিল নয়, আসছে আইন

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...