Wednesday, June 17, 2026

ফের গাড়ি দুর্ঘটনা গুরুতর জখম সঙ্গীতশিল্পী

Date:

Share post:

একটি ক্লাবের কালীপুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত হলেন সঙ্গীতশিল্পী দীপায়ন সরকার। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন তাঁর স্ত্রীও।

গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটে রাজারহাট-টেংগনমারী এলাকায়। শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে ওই এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার পর এলাকাবাসীরা দীপায়নবাবু এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে কোচবিহারে নিয়ে আসেন।

আহত অবস্থায় প্রথমে তাঁদের ভর্তি করা হয় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে ওই সঙ্গীতশিল্পী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – রবীন্দ্রসরোবর কান্ড নিয়ে তরজা তুঙ্গে, সোশ্যাল মিডিয়াতেও ঝড়

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...