Friday, June 5, 2026

শিবমের অভিষেক হলেও দিল্লির নায়ক মুশফিকুরই

Date:

Share post:

দিল্লির টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল শিবম দূরের। তবে বাকিদের মতো ভাল হল না শিবমের অভিষেক ম্যাচ । যখন টস হওয়ার আগে জাতীয় দলের টুপি পরিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়, তখন গোটা দুবে পরিবার আশায় বুক বেঁধেছিল যে, তাঁদের ছেলে ব্যাট ও বল ভাল পারফরম্যান্স করে দেখাবে। কিন্তু প্রথমে ব্যাট ও পরে বল দু’ক্ষেত্রেই ‘সুপার ফ্লপ’ হয়ে গেলেন শিবম। তবে অভিষেক ম্যাচে শিবম ‘ফ্লপ’ হলেও ‘হিট’ হয়ে গেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এক্ষেত্রে অভিজ্ঞতার জয় হল, তা বলাই যায়।

টি-টোয়েন্টির ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে, ভারত ও বাংলাদেশ রবিবারের আগে যতবার কুড়ি-বিশের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল, ততবারই জয় হয়েছে ‘মেন ইন ব্লু’-র। কিন্তু রবিবাসরীয় অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এর মূল নায়ক মুশফিকুর রহিম। তাঁর অপরাজিত 60 রান সহজে জয় এনে দিয়েছে পদ্মাপারের দেশকে। তাই দূষণে ভরা রাজধানীর বুকে শিবমের অভিষেক হলেও কেল্লাফতে করে গেলেন মুশফিকুরই।

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...