Friday, June 5, 2026

আজ ফের রাজ্যপালের দ্বারস্থ শিবসেনা

Date:

Share post:

মহারাষ্ট্রে দ্রুত সরকার গড়ার দাবি নিয়ে সোমবার ফের রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে শিবসেনা। ভোটের ফল বেরনোর পর এর আগে দুবার আলাদাভাবে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে গিয়েছিলেন শিবসেনার বিধায়করা। বিজেপির সঙ্গে চূড়ান্ত টানাপোড়েনের মধ্যেই আজ আবার রাজভবনে যাচ্ছেন শিবসেনার প্রতিনিধি। জানা গিয়েছে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে গিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দাবি করবেন সবচেয়ে বড় দলকে এখনই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ডাকা হোক। শিবসেনার কৌশল হল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে শিবসেনা সরকার গড়ার দাবি জানাবে। বিধানসভা ভোটের ফল বেরনোর পর গত দশদিন ধরে অচলাবস্থা চলছে মারাঠা মুলুকে। শেষ মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারির উদ্যোগ ঠেকাতে শিবসেনা সক্রিয় হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। 288 আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 জন বিধায়ক দরকার। বিজেপির জেতা আসন 105 ও শিবসেনার 56। শিবসেনার দাবি, বিজেপিকে বাদ দিয়ে তাঁরা 170 জন বিধায়কের সমর্থন পাবেন।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...