Friday, May 8, 2026

হঠাৎ সকালে বিজেপি সাংসদের অফিসের সামনে গুলি

Date:

Share post:

কী কাণ্ড! দিল্লির বিজেপি সাংসদের অফিসের সামনে এসে শূন্যে গুলি চালিয়ে নির্বিকার চিত্তে এক ব্যক্তি বেরিয়ে গেলেন। আর সে নিয়ে মঙ্গলবার সকালেই উত্তেজনা নয়াদিল্লির রোহিনী এলাকায়। সে ছবি ধরা পড়ল সিসি ক্যামেরাতেও।

কী হয়েছিল সকালে? রোহিনীতে অফিস সাংসদ হংসরাজ হংসের। সেখানে সকালে গাড়ি চেপে আসেন রামেশ্বর পালোয়ান নামে এক ব্যক্তি। গাড়ি থেকে নেমে শূন্যে দু’বার গুলি চালিয়ে তিনি আবার গাড়ি চেপে বেরিয়ে যান। কে এই রামেশ্বর? তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিগত ২৩ বছর ধরে কুস্তির প্রশিক্ষক। থাকেন দিল্লির ভাওয়ানে। কিন্তু হংসরাজের অফিসের সামনে কেন গুলি চালালেন? সাংসদের সঙ্গে শত্রুতায় এমন ঘটতে পারে। তবে সাংসদ বলছেন, কারওর সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। রামেশ্বরের গাড়ি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...