Sunday, May 17, 2026

চুরির পরে গ্যাস বুকিং-এর টাকা, সিমকার্ড ফেরৎ দিল ‘দয়ালু’ চোর

Date:

Share post:

চোর হলে কীহবে, মনটা কিন্তু খুব উদার। তা না হলে চুরি করার পরে, গ্যাস বুকিংয়ে সমস্যা হবে জানতে পেরে বৃদ্ধকে মোবাইলের ২টি সিম ও ২ হাজার টাকা ফেরত দিয়ে যায় কেউ? এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার রানিকুঠীর অশ্বিনীনগরে। সেখানে একটি বাড়িতে একা থাকেন প্রাক্তন রেলকর্মী বছর পঁচাশির অমল বসু।
সোমবার গভীর রাতে আচমকা তাঁর ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, ঘরের মধ্যে দু’জন দাঁড়িয়ে রয়েছে। বুঝে ওঠার আগেই স্ক্রু ড্রাইভার নিয়ে অমল বসুর দিকে এগিয়ে যায় এক দুষ্কৃতী। গোলমাল করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

বৃদ্ধের হাত-পা বেঁধে বিছানায় ফেলে রেখে আলমারির চাবি নিয়ে অবাধে চলে লুঠপাট। প্রায় একলক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে যায় চম্পট দেয় ২ দুষ্কৃতী। মোবাইলটিও নিয়ে যাওয়া চেষ্টা করলে বৃদ্ধ আকুতি জানান, যে তিনি গ্যাসের বুকিং করতে পারবেন না। এই শুনে দুষ্কৃতীরা তাঁকে মোবাইলের দু’টি সিম ও ২হাজার টাকা ফেরত দিয়ে যায়।
দুষ্কৃতীরা পালানোর পরে, অমল বসু নিজেই হাত-পায়ের বাঁধন খুলে ঘরের বাইরে আসেন। দেখেন শুধু নগদ বা গয়নাই নয়, ব্যাগে রাখা বিস্কুট ও ক্যাডবেরিও নিয়ে গিয়েছে দুই ‘দয়ালু’ চোর।
অশ্বিনীনগরেই কয়েকটা বাড়ি পরেই থাকেন অমল বসুর পুত্র। ওই রাতেই ছেলের বাড়ি গিয়ে তাঁকে বিষয়টি জানান বৃদ্ধ। এরপরই যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বারাকপুর জগদ্ধাত্রী পুজো

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...