Saturday, May 16, 2026

মোদিকে কেন কটাক্ষ করলেন রাহুল!

Date:

Share post:

দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে। দেশে না থাকলেও ট্যুইটে মোদিকে আক্রমণ অব্যাহত রাহুল গান্ধীর। একটি ইনডেক্স তৈরি করে রাহুল আক্রমণ করেছেন কেন্দ্র সরকারের আর্থিক নীতিকে। এক মাসের তফাতে দেশে চাকরির হাল দেখাতে গিয়ে তিনি বলেন, এ বছরের সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৭.১৬%। অক্টোবরে অর্থাৎ এক মাসের মধ্যে তা বেড়ে হয়েছে ৮.৫%। আর সেই ইনডেক্স প্রকাশ্যে এনে রাহুলের মন্তব্য, রুদ্ধশ্বাস গতিতে দেশে বেড়ে চলেছে বেকারত্বের হার। মোদি মিনার বেড়েই চলেছে। এটাই হচ্ছে এই সরকারের অক্ষমতার স্মারক। তারপর তিনি লিখছেন, মোদি, মান্ডি অওর মুসিব্বত। যার অর্থ মোদি, বাজার এবং সমস্যা। সরকারি সমীক্ষাও বলছে, ২০১১-১২ থেকে টানা আট বছরে দেশে চাকরি হারিয়েছেন এক কোটির বেশি মানুষ।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...