Friday, June 26, 2026

উপনির্বাচনের উত্তাপ বাড়ছে, করিমপুর-কালিয়াগঞ্জের পর্যবেক্ষককে বদলি করল কমিশন

Date:

Share post:

আগামী ২৫ নভেম্বর রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। রাজনৈতিক দলগুলিও প্রাথীদের নাম ঘোষণা করেছে। চলছে জোর প্রচার ও মনোনয়ন পর্ব। উপনির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে।

নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তিনটি বিধানসভা কেন্দ্রের জন্য তিনজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। একজন করে সাধারণ পর্যবেক্ষক, একজন করে পুলিশ পর্যবেক্ষক এবং একজন করে হিসেব নিকেশের পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এর মধ্যেই করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষককে বদলি করে দিল নির্বাচন কমিশন।

করিমপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক অলকা শ্রীবাস্তবকে সরিয়ে দেওয়া হল। সেখানে পাঠানো হচ্ছে সুভাষরঞ্জন দ্বিবেদিকে। আর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক রাজেন্দ্রপ্রতাপ সিংকে বদলি করে পাঠানো হয়েছে পি বসন্ত কুমারকে। এই প্রথম কোনও উপনির্বাচনে সব কেন্দ্রে আলাদা করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হল। এঁরা প্রত্যেকেই আইপিএস অফিসার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই উপনির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...