Friday, June 26, 2026

নিপীড়িত-অসহায় পিতা-মাতার পাশে এবার নতুন ভূমিকায় কলকাতা পুলিশ

Date:

Share post:

সম্পত্তি হাতিয়ে নিয়ে ছেলে-মেয়ে নিজের বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় বসিয়েছে, এমন খবর হামেশাই শোনা যায়। বাড়ি থেকে বার করে দিয়েছে। অথচ, এরকম অসহায় মানুষদের অনেকেই জানেন না, তাঁদের জন্য একটি আইন রয়েছে। ২০০৭ সালে তৈরি এই আইনের নাম পিতা-মাতা প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণমূলক আইন।

এই আইনের বলে এবার অসহায় বাবা-মায়ের অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে এই কাজে সাহায্য করবে হেল্প এজ ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার থেকে কলকাতার সব থানাতেই এই অধিকার পেতে প্রয়োজনীয় আবেদনপত্র পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র জমা দিলে তা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে জমা হবে। সেখানেই বিচার হবে। এর জন্য কোনও আইনজীবীর প্রয়োজন নেই।

ট্রাইব্যুনাল রায় দিলে ১০ হাজার পর্যন্ত খোরপোশ পেতে পারেন বাবা-মা। রায় অগ্রাহ্য করলে দোষী ছেলে বা মেয়ের তিন মাসের জেল ও সেইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি, পীড়িত বাবা-মা চাইলে এই সংস্থার হেল্প লাইনে (১৮০০-৩৪৫-১২৫৩) ফোন করে সাহায্য চাইতে পারবেন।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...