Thursday, June 18, 2026

রোহিতের ব্যাটিং দাপটে মধুর প্রতিশোধ ভারতের

Date:

Share post:

রোহিতের ব্যাটিং ঝড়ে কুপোকাৎ পদ্মা পাড়ের দেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার হয়েছিল ভারতের। বলা ভাল, এই প্রথম বাংলাদেশের কাছে হারের মুখ দেখতে হয়েছে রোহিতদের। সেই হারের প্রতিশোধ নিয়ে নিল রাজকোটে ভারত। ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় পেল ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এর ফলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যুজবেন্দ্র চাহালদের বোলিং স্পেলে কুপোকাৎ হয়ে যান সৌম্যরা। আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা যে, বৃহস্পতিবারের ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তন আসবে। সেই মতো ভারতীয় দলে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। আর এসে নিজের কাজটি তিনি করেও দিয়ে গেলেন। ভারতীয় বোলারদের বোলিং ঝড়ে নির্ধারিত ওভারে 6 উইকেট খুইয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা নিজেই ৮৫ রান করে দলকে জয় এনে দিলেন। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন শিখর ধাওয়ান (৩১) ও শ্রেয়াস আইআর (২৪)। হিটম্যানের ব্যাটের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারলেন না বাংলাদেশ বোলাররা। রাজকোট জয়ের পর সিরিজে সমতা ফেরাল ভারত।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...