Friday, May 22, 2026

সস্ত্রীক বিডিও-কে বেঁধে রেখে ডাকাতি

Date:

Share post:

হাবড়ায় বিডিও আবাসনে দুঃসাহসিক ডাকাতি। বৃহস্পতিবার, রাত আড়াইটে নাগাদ বিডিও আবাসনের পিছনের দিকের পাঁচিল টপকে ভিতরে ঢোকে ৪-৫ জন সশস্ত্র দুষ্কৃতী। বিডিও শুভ্র নন্দী ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে লুঠ করে ডাকাত দল। ১৩ হাজার টাকা সহ সোনার গয়না ও ছটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে এই ধরনের ডাকাতিতে অঞ্চলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুভ্র নন্দী বারবার তাঁর সরকারি মোবাইল ফেরৎ চাইলেও, দুষ্কৃতীরা সব ফোন নিয়ে চলে যায়। বিডিও কোয়ার্টারের পিছন দিকে সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মুখ ঢাকা থাকায় তাদের চিহ্নিত করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত ও হাবড়া থানার আইসি গৌতম মিত্র ঘটনাস্থলে যান। তদন্তে শুরু হয়েছে। এই ঘটনায় হাবড়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন-অযোধ্যা রায় দেওয়ার আগে উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন গগৈ

 

Related articles

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...