Thursday, June 11, 2026

নবনীতার প্রাণশক্তির কথা স্মরণ বন্ধু, অনুজদের

Date:

Share post:

তাঁর চলে যাওয়া সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি। সাহিত্যিক নবনীত দেবসেনের প্রয়াণে এই প্রতিক্রিয়া সাহ্যিতিক মহল থেকে প্রশাসন সর্বত্র। ক্যানসারের যন্ত্রণা উপেক্ষা করে চলে যাওয়ার কয়েকদিন আগের দিন পর্যন্তও লিখেছেন তিনি। তাঁর এই প্রাণশক্তির কথা বলেছেন তাঁর বন্ধু থেকে আত্মীয় সবাই। নবনীতার ছোটকন্যা নন্দনা সেন জানান, তাঁর মা ভুগছিলেন অনেকদিনই। কিন্তু সেটাকে অতিক্রম করে এগিয়ে গিয়েছে।

নির্মলা বন্দ্যোপাধ্যায়

নবনীতা দেবসেনকে শেষশ্রদ্ধা জানাতে সস্ত্রীক রাজ্যপাল যান হিন্দুস্থান পার্কের বাড়িতে। তিনি জানান, বিশ্ব সাহিত্যে নবনীতার অবদান অনস্বীকার্য। নবনীতার দুই কন্যা অন্তরা ও নন্দনাকে জগদীপ ধনকড় বলেন,“মনে রেখ তোমাদের বড়দাদা রাজভবনে আছে। যে কোনও সমস্যা জানাতে কুণ্ঠাবোধ করো না”। তাঁর বাড়িতে যান কবি শঙ্খ ঘোষও।

শঙ্খ ঘোষ

কবি জয় গোস্বামী জানান, বহুমুখী লেখক ছিলেন নবনীতা দেবসেন। তাঁর চলে যাওয়া বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি। অপূর্ব ভ্রমণ কাহিনির পাশাপাশি, রম্যরচনাতে অনবদ্য। কবিতাও লিখেছেন মন দিয়ে। তরুণ প্রজন্মকে বরাবর উৎসাহ দিয়েছেন নবনীতা।

শ্রীজাত

নবনীতা তাঁর ভালো বন্ধু ছিলেন বলে জানান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর লেখার ভীষণ ভক্ত ছিলেন তিনি। নবনীতার রসবোধও ছিল প্রবল। জীবনকে ব্যতিক্রমী দৃষ্টি দিয়ে দেখতেন তিনি। বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে শীর্ষেন্দু জানান, নবনীতার মতো প্রাণশক্তি অনেক পুরুষের মধ্যেও নেই।

আরও পড়ুন-কড়া নজরে ‘বুলবুল’-র গতিবিধি

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...