Friday, May 22, 2026

কড়া নজরে ‘বুলবুল’-র গতিবিধি

Date:

Share post:

রবিবার, সকালে এ রাজ্যের সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সেখান থেকে বাংলাদেশের খেপুপাড়ায় ঢুকবে। শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। দিঘা-সহ উপকূলের সমস্ত এলাকাগুলি ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স টহল দিচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য ফিরে যাওয়ার কোনও সতর্কবার্তা না দেওয়া হলেও, তাঁদের সমুদ্রে সৈকতে যেতে বা সমুদ্রস্নানে নিষেধ করা হয়েছে।

কোনও গুজব না ছাড়ানোর জন্য মাইকে প্রচার চলছে দিঘা, শঙ্করপুর, মন্দারমণিতে।
উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের সর্তকতা জারি করেছে রাজ্য। প্রশাসনের তরফে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদী ও খাঁড়ি সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়ে ত্রাণশিবিরে রাখার ব্যবস্থা শুরু করে দিয়েছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি হয়েছে।
বঙ্গোপসাগরের আঁতুড়ে বাড়তে থাকা ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে প্রবল থেকে অতিপ্রবল হয়ে উঠছে বলে মৌসম ভবন সূত্রে খবর। সেই কারণে নজরদারি চলছে ২৪ ঘণ্টা।

 

আরও পড়ুন-বুলবুলের দাপটে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

 

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...