Saturday, April 18, 2026

মগডালে রোগী! নামাতে নাজেহাল পুলিশ, দমকল

Date:

Share post:

হাওড়া ব্রিজে প্রায়ই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে পড়ার খবর পাওয়া যায়। এবার কলকাতার সরকারি হাসপাতালের গাছের মগডালে উঠলেন মানসিক ভারসাম্যহীন রোগী। এর আগে জেলা হাসপাতালের কার্নিসে উঠে গিয়েছিলেন এক রোগী। এবার একজন উঠলেন সটান গাছের মগডালে। শুক্রবার দুপুরে এই ঘটনার সাক্ষী থাকল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল।

আচমকাই দেখা যায় এক রোগিণী মগডালে উঠে পড়েছেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। নীচে জাল পাতা হয় । ল্যাডার নিয়ে পুলিশ, দমকলকর্মীরা গাছে উঠতে থাকলে আরও উপরে উঠতে থাকেন রোগী। বারবার তাঁকে নামতে বললেও, তিনি উপরে উঠতে থাকেন। এমনকী, ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকিও দেন। এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। যে কোনও মুহূর্তে ওই রোগী পড়ে যেতে পারেন বলে আতঙ্ক ছড়ায়।
প্রায় মিনিট চল্লিশের চেষ্টায় ওই মহিলাকে গাছ থেকে নামান দমকলকর্মীরা। মানসিক ভারসাম্যহীন ওই রোগিণীকে তাঁর নির্দিষ্ট বেডে ফিরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-সস্ত্রীক বিডিও-কে বেঁধে রেখে ডাকাতি

 

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...