Thursday, May 21, 2026

বড় ঝুঁকি নিয়ে কেন যুবভারতীতে ISL-এর খেলা হলো, জানতে চাইছে প্রশাসন

Date:

Share post:

বুলবুল-তাণ্ডবে কাঁপছে বাংলা। মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোলরুমে বসে গোটা রাজ্যের পরিস্থিতি তদারকি করছেন। দমদম থেকে উড়ান বন্ধ করা হয়েছে। দক্ষিণ 24 পরগণায় এই ‘বুলবুল’ ফিরিয়ে এনেছে আয়লার আতঙ্ক। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত এলাকা থেকে উদ্ধার করে সরিয়ে আনা হচ্ছে হাজার হাজার মানুষকে।

আর তার মধ্যেই যুবভারতীতে ISL-এর খেলা হয়ে গেলো চরম ঝুঁকি নিয়েই। গোটা রাজ্যে যখন বুলবুলের তাণ্ডবে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত, তখন এত বড় ঝুঁকি নিয়ে শনিবার কেন ISL-এর খেলা বন্ধ করা হলোনা। কোনও অঘটন ঘটলে তো তার দায় চাপানো হতো রাজ্য সরকারের ঘাড়ে। কে দিলো এই খেলা চালানোর অনুমতি ? এতগুলি বিদেশি ফুটবলার, মাঠে বিদেশি দর্শক, কোনও অঘটন ঘটলে তার দায় কে নিতো?
এদিন যুবভারতীতে ISL-ম্যাচে জামশেদপুরকে ATK হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে। জেতা-হারার উর্ধ্বে মানুষের জীবন। রাজ্য সরকার তথা স্বয়ং মুখ্যমন্ত্রী যখন বুলবুলের মোকাবিলায় ব্যস্ত, তখন প্রশাসনের মতামত এড়িয়ে এদিনের খেলা চালানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে ISL কতৃপক্ষের কাছে জানতে চাওয়া হচ্ছে, এই বিপজ্জনক পরিস্থিতিতে প্রকাশ্য স্টেডিয়ামে এত বড় ঝুঁকি নিয়ে কেন এদিন খেলা চালানো হলো!

Related articles

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...

“গণতন্ত্রের কণ্ঠরোধ”! রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের

দিন কয়েক আগেই বিহার সরকারের নতুন সোশ্যাল মিডিয়া নীতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে সরকারি কর্মীদের অনলাইনে সরকারের...