Thursday, May 21, 2026

বিধায়ক ঘুমোচ্ছেন কলকাতায়! বৃষ্টি মাথায় রায়দিঘিতে কান্তি

Date:

Share post:

ভোটে মানুষ মুখ ফেরান, জেতান টলি তারকাদের। আর আয়লা থেকে বুলবুল, ঝড়-জল মাথায় করে কান্তি গঙ্গোপাধ্যায় হাজির মানুষের পাশে। স্থানীয় মানুষ আর দলীয় কর্মীদের নিয়ে শনিবার বিকেলেই রায়দিঘিতে পৌঁছে যান সিপিএমের প্রাক্তন এই মন্ত্রী। নদী বাঁধ সংলগ্ন গ্রামে কিছু মানুষকে সরিয়ে আনেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়। সন্ধের সময় তিনি এলাকায় গিয়ে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা শুরু করেন। মানুষকে বোঝান, এটা আয়লা নয়, এটা ঘূর্ণিঝড়। কখন কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারবে না। মূলত বৃদ্ধ আর শিশুদের তিনি ত্রাণ শিবিরে যেতে অনুরোধ করেন। রাত বারোটার পর স্কুল বাড়ির ত্রাণ শিবির থেকে তাদের আবার চলে আসার কথাও বলেন।

এই দুর্যোগের মধ্যে কমরেড কান্তি গাঙ্গুলী জনগণের স্বার্থে রায়দীঘি চষে বেড়াচ্ছেন। বামপন্থীরা ক্ষমতায় থাকুক আর না থাকুক, জনগণের পাশে আছে সর্বদা।

Posted by Left Front Daily on Saturday, November 9, 2019

Related articles

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...