Thursday, June 11, 2026

সাগরদ্বীপ-সুন্দরবনের ত্রাণশিবির থেকে লাইভ

Date:

Share post:

বাড়ির চাল উড়ে গেছে। ছাদ ভেঙে টানা জলে ভাসছে উঠোন। বাইরে টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। আর স্কুল ঘরের মধ্যে ঠেসাঠেসি আর ঘেঁষাঘেঁষি করে অসংখ্য মাথা। আলো নেই, জলও নেই প্রায়। ঝড়ের প্রকোপ বাড়তেই দুমদাম আওয়াজ। আতঙ্কে কেঁপে উঠছে বৃদ্ধ-শিশুরা। সাগরদ্বীপ আর সুন্দরবনের ত্রাণশিবিরে ঠিক যেন একই চিত্র। সাগরদ্বীপের ধবলাহাট লাল্পুর স্কুলে আশ্রয় নিয়েছেন মানুষ। অধিকাংশই বয়স্ক। যত রায় বেড়েছে ততই ঘরহারাদের সংখ্যা বেড়েছে। রাত বারোটায় আশ্রয় নেওয়াদের সংখ্যা পৌঁছয় ৩০০তে। অন্যদিকে ঘোড়ামারা দ্বীপ থেকে মানুষকে সরিয়ে আনা হয় সন্ধ্যার সময় সাগরের স্কুল বাড়িতে। আলো নেই। কয়েক শো মানুষ ঠেসাঠেসি করে রয়েছেন। জ্বলছে শুধু হ্যারিকেন। সব জায়গায় পর্যাপ্ত খাবার নেই। সম্বল শুকনো মুড়ি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বৃষ্টির জন্য রান্নার ব্যবস্থা করা যায়নি।

সাগরদ্বীপে উপকূলে ভেঙে স্থলভাগে ঝড়ের গতিবেগ একসময়ে পৌঁছয় ১৩৬ কিলোমিটার প্রতি ঘন্টা। পরে গভীর রাতে তা বেড়ে ১৪৫ কিলোমিটার হয়ে সাগরদ্বীপ-সুন্দরবন পেরিয়ে ঢোকে বাংলাদেশে। এই প্রচণ্ড ঝড়ের মাঝে পড়েছে সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চল।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...