Saturday, May 23, 2026

ভারতের অনভিজ্ঞ বোলিং টার্গেট, সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

Date:

Share post:

আজ নাগপুরের জামাথা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। অন্তিম টি-টোয়েন্টি ম্যাচ। হবে সিরিজের ফয়সালা। এই মুহূর্তে ভারত তাকিয়ে রয়েছে তাদের অধিনায়ক তথা হিটম্যান রোহিত শর্মার দিকে। অধিনায়ককে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ঋষভ পন্থকে নিয়ে। রোহিতের স্পষ্ট কথা ওকে একটু ছেড়ে দিন, নিজের খেলা খেলতে দিন। শ্রেয়স, ঋষভ প্রতিভাবান। ওদের আলোচনার বাইরে রেখে মুক্তমনে খেলতে দিন।

অন্যদিকে ভারতের অনভিজ্ঞ বোলিংকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে মুশফিকুরের বাংলাদেশ। বাংলাদেশের কোচ রাসেল বলেছেন, ওদের সামনে যদি বড় রানের ইনিংস দিতে পারি তাহলে ভারতের মাটিতে আমরা ইতিহাস তৈরি করতে পারব। দিল্লিতে আমরা এভাবেই জিতেছিলাম। রাজকোটে হেরেছিলাম রোহিতের কাছে। তাই রোহিতকে প্রথমে তুলে নেওয়া আমাদের টার্গেট। ওদের বুমরা, ভুবনেশ্বর, শামি কেউ নেই। দীপক চ্বহাল, খলিল আহমেদকে রুখে দিলেই আমরা এগিয়ে যাব। তবে টস যে একটা বড় ভূমিকা নেবে তা রাসেল মেনে নিয়েছেন।

অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত আর একটি মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায়। আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কার সংখ্যা ৩৯৮। আর দুটি মারতে পারলেই তিনি এলিট ৪০০-র ক্লাবে ঢুকে যাবেন। এই ক্লাবে রয়েছেন ক্রিস গেইল (৫৩৪) এবং শাহিদ আফ্রিদি (৪৭৬)। রোহিত বলছেন, রেকর্ডের দিকে তাকানো আমার অভ্যাসে নেই। খেলতে খেলতে যা হবার হবে। সিরিজ জেতাই টার্গেট।

Related articles

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...