Friday, June 26, 2026

মদের আসরে নোড়া দিয়ে মেরে বন্ধুকে খুন কলকাতায়

Date:

Share post:

মদের টেবিলে দুই বন্ধুর বিবাদ। শেষে তাকে শিলনোড়া দিয়ে মেরে খুন। ঘটনা শনিবার রাতে দক্ষিণ কলকাতায়।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় শরৎ বোস রোডের পোস্ট অফিসের সামনে একটি দোকানের মধ্যে বসে মদ্যপান করছিল দু’জন। সেখানেই দুজনের মধ্যে বিতর্ক বাধে। একজন শিলনোড়া দিয়ে আর একজনের মাথায় আঘাত করলে সেখানেই সে লুটিয়ে পড়ে। পরে পুলিশ এসে দেহ নিয়ে যায়। টালিগঞ্জ থানার পুলিশের কাছে স্থানীয়দের অভিযোগ, মদের দোকান কাছেই। সেখান থেকে মদ কিনে মদের আসর বসানো নিত্তনৈমিত্তিক ব্যাপার। পুলিশ মোটেই এই সামাজিক কাজ বন্ধে উদ্যোগ নেয়নি। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ওই দোকানেরই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে টালিগঞ্জ থানার পুলিস।

আরও পড়ুন – স্কুল-কলেজ বন্ধ সাত জেলায়

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...