Friday, June 26, 2026

উত্তরবঙ্গ সফর বাতিল, বিধ্বস্ত এলাকায় কাল মমতা

Date:

Share post:

বুলবুল দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী সপ্তাহে তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। সোমবার ও মঙ্গলবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে ট্যুইট করে এ কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই।

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের সফর বাতিল করছি। তার পরিবর্তে যাব বিধ্বস্ত এলাকায়। হেলিকপ্টারে করে নামখানা বকখালিতে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। এছাড়া প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক করব। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে নিয়ে আলোচনা হবে। কথা বলব দুর্গতদের সঙ্গে।’ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কারণে সোমবার নবান্নে তাঁর বৈঠক বাতিল করেছেন।


আরও পড়ুন – মুখ্যমন্ত্রীকে একবার সামনে থেকে দেখতে উৎসুক কোচবিহার রাস উৎসবের রাসচক্র নির্মাতা আলতাফ

ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আক্রান্ত নটি জেলার জেলাশাসকদের রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে প্রাথমিকভাবে দেখা গিয়েছে, ভয়াবহ বুলবুলে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজারের বেশি বাড়ি। ৯৫০টি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। ফলে এলাকার সঙ্গে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া তিনজনের মৃত্যুর খবর মিলেছে। বুলবুল বিধ্বস্ত এলাকায় শনিবার স্কুল-কলেজ ছুটি ছিল। আগামী সোমবারও থাকবে। মুখ্যমন্ত্রী জেলার কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এখনই বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা যায়, তা নিতে বলছেন। ত্রাণ শিবির খোলা হচ্ছে। এখনই ত্রাণ শিবিরে ১ লক্ষ ৬৪ হাজার মানুষ।

আরও পড়ুন – মোদি-মমতা কথা, মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...