Friday, June 26, 2026

সুইস ব্যাঙ্কে ৩০০ কোটি! খোঁজ নেন না কোন ভারতীয়রা?

Date:

Share post:

চমৎকার তথ্য। ব্যাঙ্কে পচছে টাকা, অথচ নেই কোনও দাবিদার। সুইস ব্যাঙ্ক এমনই তথ্য দিয়েছে। এর মধ্যে ১০জন ভারতীয়র অ্যাকাউন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে এই অ্যাকাউন্টগুলিতে কোনও লেনদেন হয় না। অর্থাৎ ডর্ম্যান্ট অ্যাকাউন্ট। সুইজারল্যান্ড সরকার সেগুলি এবার প্রকাশ্যে আনল।

কত টাকা রয়েছে এই অ্যাকাউন্টে? ২০১৫ সালের হিসাব বলছে, এই অঙ্ক চার কোটি সুইস ফ্রাঁ, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। কিছু কিছু অ্যাকাউন্ট আবার ১৯৪৭-এ দেশের স্বাধীনতার আগে খোলা হয়েছিল। আবার কোনওটি খোলা হয় ১৯৫৫ সালের পর। এছাড়া ৮০টি দাবিহীন সেফটি বক্সও রয়েছে। কালো টাকা সংক্রান্ত প্রথম দফার তথ্য দিল্লি সরকারকে দিয়েছে সুইস সরকার। আগামী বছর আর এক দফা তথ্য দেবে। লেনদেনহীন এই অ্যাকাউন্টগুলির মধ্যে কলকাতা, মুম্বই ও দেরাদুন শহরের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সুইজারল্যান্ডের আইন অনুসারে ৬০ বছর ধরে ব্যাঙ্কের সঙ্গে কোনও লেনদেন না করলে বা যোগাযোগ না রাখলে সেই অ্যাকাউন্ট প্রকাশ্যে আনা হয়। উদ্দেশ্য, প্রাপকরা যাতে সেই সম্পত্তির দাবি জানাতে পারে। তারপরও কেউ দাবি না জানালে সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন – ফিনল্যান্ডের সমুদ্রতটে বরফ ডিম!

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...