Thursday, May 7, 2026

হায়দরাবাদে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে জখম ১২, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Date:

Share post:

ফের রেল দুর্ঘটনা। এবার হায়দরাবাদে মুখোমুখি সংঘর্ষ দু’টি ট্রেনের। ঘটনায় একটি ট্রেনের চালক-সহ মোট ১৩ জন জখম হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কাচিগুড়া স্টেশনের কাছে। জানা গিয়েছে, একটি লোকাল ট্রেন ও কুরনুল থেকে আসা একটি ইন্টারসিটি এক্সপ্রেস একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। লাইনচ্যুত হয়ে যায় দু’টি ট্রেনের বেশ কয়েকটি বগি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যাত্রীদের উদ্ধার করা হয়। জখম ১৩জন যাত্রীকে স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহত যাত্রীদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, একটি ট্রেনের চালক ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়েছেন। গ্যাস কাটার দিয়ে বগি কেটে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই রেলের তরফে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

প্রাথমিকভাবে অনুমান, রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় গোলযোগের জেরেই এই দুর্ঘটনা। তবে দু’টি ট্রেনেরই গতিবেগ কম থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-সিঙ্গুর যাচ্ছেন রাজ্যপাল?

 

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...