Site Logo

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

EBBS Desk·
সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। আপাতত আট সপ্তাহের জন্য এই আদেশের নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ। সিঙ্গুরে কারখানা না করার জন্য ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। ২০২৩ সালের অক্টোবরে তিন সদস্যের সালিশি আদালত জানিয়েছিল, রাজ্য সরকার ৭৬৫.৭৮ টাকা ক্ষতিপূরণ হিসেবে টাটা মোটরসকে দেবে। এই মূল টাকার সঙ্গে ২০১১ সালের ১ সেপ্টেম্বর থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ ধার্য করা হয়। এছাড়াও মামলার খরচ বাবদ অতিরিক্ত ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে (WBIDC)। এই রায়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল সরকার। আরও পড়ুন: ১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

Sponsored

Sranchi In Article

অন্যদিকে, ২০১৬ সালে ৩১ অগাস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুরে টাটাদের জন্য দেওয়া ৯৯৭ একর জমি অধিগ্রহণকে 'অবৈধ' বলে ঘোষণা করে। আদালতের নির্দেশ ছিল, ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরত দিতে হবে। আদালতের নির্দেশে রাজ্য সরকার সেই জমি চাষযোগ্য করে কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে, যদিও চাষের উপযুক্ত নয় বলে অভিযোগ করে কৃষকরা। তবে এদিন সরকার বদলের মধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →