Thursday, May 7, 2026

উদ্ধবের ফোন সোনিয়াকে, সরকারে যেতে বৈঠকে কংগ্রেস

Date:

Share post:

মহারাষ্ট্রের শিবসেনা জোটের সরকার হচ্ছে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা কার্যত পরিষ্কার। বিকেলে সোনিয়া গান্ধী যখন মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন উদ্ধব ঠাকরে সোনিয়া গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেন। অনুরোধ করেন সরকারে অংশ নেয়ার জন্য। ফলে দীর্ঘ দুই সপ্তাহের বেশি অচলাবস্থা যে মহারাষ্ট্রে কাটতে চলেছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। রাজভবনে উদ্ধব ঠাকরে। আর ঘণ্টা দুয়েকের মধ্যে সরকার গড়ার দাবি জানাতে হবে।

এখন দেখার বিষয় শিবসেনার সঙ্গে সরকারে কংগ্রেস এবং এনসিপি কীভাবে থাকবে? এনসিপি যে শিবসেনার সঙ্গে মন্ত্রিসভায় অংশ নিচ্ছে এটা কার্যত স্থির হয়ে গিয়েছে। যদিও কংগ্রেস যে সিদ্ধান্ত নেবে তার ওপর অনেকটাই নির্ভর করছে তাদের সিদ্ধান্ত। তার কারণ কংগ্রেস-এনসিপি জোটে রয়েছে। কংগ্রেস সিদ্ধান্ত নিতে সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে। সেখানে স্থির হয় মহারাষ্ট্রের প্রদেশ নেতাদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত হবে সেই মতো বিকেল চারটে থেকে বৈঠক শুরু হয়। এই সময় আসে উদ্ধব ঠাকরের সোনিয়ার কাছে। এই বৈঠকে মূলত দুটি উঠে আসে। এক পক্ষের বক্তব্য, শিবসেনা-এনসিপি সরকারে যাক। বাইরে থেকে কংগ্রেস সমর্থন করবে। অন্যদিকে আর এক পক্ষের বক্তব্য, কংগ্রেসের এই সরকারের সঙ্গে যাওয়া উচিত। কোনওরকমের সমস্যা হবে না। এই দুই মতের মাঝে পড়ে সোনিয়া গান্ধী মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর আবার বৈঠকে বসেছেন শেষ সিদ্ধান্ত নিতে। অর্থাৎ মহারাষ্ট্রে শিবসেনা সরকার তৈরি করছে এটা নিশ্চিত, কংগ্রেসের ভূমিকা সেখানে কী থাকবে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষায় সেনা-এনসিপি।

আরও পড়ুন-শিবসেনার সঙ্গে কংগ্রেস মহারাষ্ট্রে হাত মেলালে বামেরা বাংলায় কী করবে?

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...