Monday, June 22, 2026

বিরোধীদের ঘরে বসে ভাষণ, আর মুখ্যমন্ত্রী দুর্গত এলাকায় : অভিষেক

Date:

Share post:

বাংলায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রের দাবিতে সোমবার মেয়ো রোডের সভা জমিয়ে দিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন, তেমনি বলেছেন বাংলার অগ্রগতির কথা, প্রশাসক মমতার কথা। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায এগিয়ে যাচ্ছে আর পিছিয়ে যাচ্ছে বিহার, ইউপি, ঝাড়খন্ড।

এমন মুখ্যমন্ত্রী পাবেন? সেই পরশু রাত থেকে উনি জেগে রয়েছেন। ভোর তিনটেতে বাড়ি ফিরেছেন। তারপরেও বুলবুলের পরিস্থিতি নিয়ে খবর নিয়েছেন। তারপর উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ কাজ ছিল সে সব কাজ ফেলে আজ ছুটেছেন দুর্গত এলাকায়। ত্রাণ দিয়েছেন, সাহায্য দিয়েছেন, কথা বলেছেন। কাল আবার যাবেন বসিরহাটে। এই মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যের তুলনা? এবার অভিষেক বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে বলেন, ওরা যখন ঘরে বসে ভাষণ দিচ্ছেন তখন রাজ্যের দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী যা কাজ করছেন, ভারতের আর কেউ তা দেখাতে পারবেন না। বিরোধীদের সমালোচনকে ব্যঙ্গ করে বলেন, এখানে আলুর সাইজ ছোট কিংবা বড়, পিঁয়াজের সাইজ ছোট কিংবা বড়, সবকিছুতেই বিরোধীরা মুখ্যমন্ত্রীকে দেখেন!

আরও পড়ুন-বাড়িতে চোরের ভয়, ব্যাঙ্কে চৌকিদারের! মোদিকে বেনজির আক্রমণ অভিষেকের

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...