Saturday, May 30, 2026

মাথায় হাত সাকিবের

Date:

Share post:

একে মাথায় চেপেছে এক বছরের নির্বাসনের খাড়া, তার উপর বুলবুলের কারণে তছনছ হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁকড়ার খামার। ক্রিকেট মাঠে নামতে না পারার হতাশা কাটাতে ফুটবল মাঠে নেমে পড়েছিলেন। ফুটি হ্যাগসের হয়ে একটি ম্যাচও খেলেন। সেইসঙ্গে জানিয়েছিলেন, আগামী এক বছরে লক্ষ্য ব্যবসার বিস্তৃতি।

সাতক্ষীরার শ্যামনগরে সাকিবের রয়েছে একটি কাঁকড়া এবং চিংড়ির খামার। কিন্তু বুলবুল ঘূর্ণিঝড়ে শেষ হয়ে গিয়েছে এই জায়গা। ভেঙে গিয়েছে বেড়া, উড়ে গিয়েছে চাল, একাধিক টিনের ঘরও মাটিতে মিশে গিয়েছে। ফলে আপাতত খামার বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন সাকিব। শীতের তিন মাস এই খামার থেকে কাঁকড়া পাওয়া যাবে না। মূলত বছরে ৬ মাস চলে খামার। বাকি ৬ মাস বন্ধ থাকে। বন্ধ থাকার সময় খামারের পুকুরে কাঁকড়া চাষ হয়। সেই কাজই এই সময়ে চলছিল। কিন্তু তা আপাতত লন্ডভন্ড। মাথায় হাত সাকিবের।

আরও পড়ুন-বুলবুল বিধ্বস্ত এলাকায় যাচ্ছেন বাবুল সুপ্রিয়

 

Related articles

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...