Saturday, June 20, 2026

রশ্মি নিভল বিজ্ঞাপন জগতের

Date:

Share post:

বিজ্ঞাপন জগতের উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রয়াত রাম রে। মঙ্গলবার সকালে, ৭৬ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পঞ্চাশ বছরেরও বেশি সময় বিজ্ঞাপন জগতের উল্লেখযোগ্য নাম ছিলেন রাম রে। প্রেসিডেন্সি কলেজের ইংরেজি ও সংস্কৃত সাহিত্যের এই প্রাক্তনীর মাধ্যমেই আধুনিকতার আলো প্রবেশ করে ভারতীয় বিজ্ঞাপন জগতে। অসংখ্য কালজয়ী বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়ে তাঁর নাম। তাঁরই সৃষ্টি ‘বোরোলিন’, ‘কুকমি’, ‘ডাবর চ্যবনপ্রাশ’, ‘মার্গো’, ‘মাদার ডেয়ারি’, ‘মাঞ্চ’, ‘ফ্রুটি’-এর বিজ্ঞাপন। সেই সব বিজ্ঞাপনের ক্যাচলাইন এখনও তাজা দর্শকদের স্মৃতিতে। পেয়েছেন প্রচুর পুরস্কার ও সম্মান। ব্যাক্তিগত জীবনেরও বর্ণময় চরিত্র ছিলেন রাম রে। কাজের বাইরেও ফোটোগ্রাফি, গ্রাফিক্স সাহিত্য বিষয়েও প্রবল আগ্রহ ছিল তাঁর।

বিজ্ঞাপনের তৈরির পাশাপাশি কাজ শিখিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম ঋতুপর্ণ ঘোষ। একসাথে দশবছর কাজ করেছেন তাঁরা। সেই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে রাম রে জানিয়েছিলেন, ঋতুকে শেখানোর পাশাপাশি, তাঁর থেকে শিখেছেনও অনেক কিছু।

শারীরিক মৃত্যু হলেও, বিজ্ঞাপনী জিঙ্গল ও ক্যাচলাইনের মাধ্যমে নিজের রশ্মি ছড়িয়ে যাবেন রাম রে।

আরও পড়ুন-অবসরের বাকি 5দিন, আরও 5 গুরুত্বপূর্ণ রায় দেবেন প্রধান বিচারপতি গগৈ

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...