Saturday, April 18, 2026

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে, সিলমোহর কেন্দ্রের

Date:

Share post:

নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল। এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

টানা 20 দিন সরকার গঠন নিয়ে নানা নাটকের পর শেষপর্যন্ত মহারাষ্ট্র জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। সূত্রের খবর, মঙ্গলবার সকালেও সরকার গঠন নিয়ে অচলাবস্থা বজায় থাকায় কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ সুপারিশ পাওয়া মাত্রই বৈঠকে বসে কেন্দ্রীয় ক্যাবিনেট এবং বৈঠকে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাষ্ট্রপতিকে পাঠানো সুপারিশে রাজ্যপাল জানিয়েছেন, গত 20 দিন ধর সরকার গঠনের শর্ত কোনও দলই পূরণ করতে পারেনি। তাই এই সুপারিশ”?

আরও পড়ুন – এনসিপি ডেডলাইন মানতে ব্যর্থ হলেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন

এদিকে NCP- কে দেওয়া সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওদিকে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে শিবসেনা ৷ আর NCP এখনও সমর্থন জোগাড়ের তোড়জোড় চালিয়ে যাচ্ছে ৷

শিবসেনা সরকার গঠনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পর সোমবার রাতে শরদ পাওয়ারের NCP-কে সরকার গঠনের আহবান জানান রাজ্যপাল। সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা দেখানোর জন্য NCP-র কাছে আজ, মঙ্গলবার, রাত সাড়ে আটটা পর্যন্ত সময় আছে ৷ কিন্তু সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে পৌঁছে গেল রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ।

আরও পড়ুন – মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা

Related articles

বন্দুক হাতে বিজেপি প্রার্থী! ভাইরাল ছবিতে শুরু বিতর্ক

নির্বাচনে প্রার্থী বাছতে মারামারি থেকে জাতীয় নেতাদের অপদস্ত করা – কোনও পর্বই বাকি রাখেনি রাজ্য বিজেপির নেতারা। সেখানেই...

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর শীলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...

নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি...

IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও...