Friday, May 8, 2026

পরীক্ষা দিচ্ছেন মায়েরা, মহিলা পুলিশের কোলে নিশ্চিন্তে ২ শিশু

Date:

Share post:

মহিলা পুলিশকর্মী, তাঁদের হাতে লাঠি, এমনকী থাকতে পারে বন্দুকও। কিন্তু ইউনিফর্ম পরিহিত ২ পুলিশকর্মীর কোলে শিশু। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসম পুলিশের তরফে তাদের টুইটার হ্যান্ডলে এই ছবি পোস্ট করা হয়েছে।

রবিবার অসমে টেট ছিল। এক পরীক্ষাকেন্দ্রে কোলের শিশু নিয়ে দুই মহিলা পরীক্ষা দিতে যান। সেই স্কুলে ডিউটি পড়ে ওই দুই মহিলা পুলিশকর্মীর। শিশুদের কোলে নিয়েই পরীক্ষায় বসতে হবে ভেবেছিলেন মহিলা পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে কর্তব্যরত দুই মহিলা পুলিশকর্মী শিশুদের রাখার দায়িত্ব নেন।

আরও পড়ুন- ১১ দফা দাবিতে রাজপথে নামছে SUCI, রাজ্যপালকে ডেপুটেশন

নির্বিঘ্নে পরীক্ষা দেন দুই মা। আর তাঁদের সন্তানদের দেখাশোনা করেন দুই উর্দিধারী মহিলা। পরে সেই ছবি নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে অসম পুলিশ। দুই পুলিশকর্মীর এই ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই। পুলিশের বিরুদ্ধে প্রায়ই নির্মমতার অভিযোগ ওঠে। তার জবাব এই পোস্ট বলে বলছেন অনেকেই।

আরও পড়ুন- মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে, সিলমোহর কেন্দ্রের

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...