Saturday, March 21, 2026

ডেডলাইন শেষের আগেই কেন রাষ্ট্রপতি শাসন, তোলপাড় মহারাষ্ট্র

Date:

Share post:

এনসিপিকে দেওয়া সময়সীমা শেষের আগেই মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। রাজ্যপাল জানিয়েছেন, কেউ সরকার গড়তে পারছে না। তাই এই সিদ্ধান্ত। রাজ্যপালের সুপারিশ মঞ্জুর করে রাষ্ট্রপতিকে পাঠায় কেন্দ্র। তিনি সই করেন। কিন্তু এত তাড়াহুড়ো কেন? অভিযোগ, মোদি বিদেশ সফরের আগেই কেন এই পর্ব শেষ করতে চেয়েছিল বিজেপি। ক্ষিপ্ত শিবসেনা সুপ্রিম কোর্টে ছুটেছে। নিজেদের মধ্যে কথা বলছে কংগ্রেস-এন সি পি। আশঙ্কা, এখন দলবদলের চেষ্টা শুরু হবে। নিজেদের হাতে থাকা রাজ্যে নাস্তানাবুদ হয়ে বিড়ম্বনায় বিজেপি। আর কেউ সরকার গড়তে পারুক বা নাই পারুক, ডেডলাইন শেষের আগে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করায় সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন – মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...